নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জরায়ুমুখ ক্যানসারের বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এবার মেয়েদের স্কুলের দরজাতেই পৌঁছে যাবে এইচপিভি টিকা। নির্দিষ্ট সংখ্যক অভিভাবকের সম্মতি মিললেই স্কুলেই বসবে টিকাকরণ শিবির। টিকাকরণের গতি বাড়াতে স্বাস্থ্য দফতরের এই উদ্যোগে আরও সহজ হবে কিশোরীদের কাছে জীবনরক্ষাকারী ভ্যাকসিন পৌঁছে দেওয়া।
মে মাসের শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। চিকিৎসকদের মতে, এইচপিভির সংক্রমণ থেকেই অধিকাংশ ক্ষেত্রে জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি তৈরি হয়। এই ভ্যাকসিন সেই সংক্রমণের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ১০ জুলাই পর্যন্ত রাজ্যে ১ লক্ষ ৯২ হাজার ৯৪০ জন কিশোরী এই টিকা পেয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে টিকাকরণের গতি কিছুটা কমে যাওয়ায় নতুন কৌশল নিয়েছে সরকার। সিদ্ধান্ত হয়েছে, ১৪ বছর বয়সি ছাত্রীদের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে প্রতিটি স্কুলের সমন্বয় করা হবে। কোনও স্কুলে অন্তত ৫০ জন ছাত্রীর অভিভাবক লিখিত সম্মতি দিলে সেই স্কুলেই বিশেষ টিকাকরণ শিবির আয়োজন করবে স্বাস্থ্য দফতর।
প্রতিটি শিবিরে থাকবেন একজন মেডিক্যাল অফিসার, প্রশিক্ষিত টিকাদানকারী, ডেটা ম্যানেজার এবং স্কুলের একজন শিক্ষক কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন। শিবির পরিচালনার জন্য স্কুলে প্রয়োজনীয় কক্ষের ব্যবস্থাও রাখতে হবে। এই উদ্যোগের ফলে কিশোরীদের টিকাকরণ আরও সহজ, দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের