নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - ফের গুলির শব্দে উত্তপ্ত ইসলামপুর। স্কুলে যাওয়ার পথে এক শিক্ষককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার সকালে মাদারিপুর এলাকায় গুলিবিদ্ধ হন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় তাকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের অদূরেই বছরখানেক আগে একটি হোটেলে এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর ১৯ রাউন্ড গুলি চালিয়ে খুনের ঘটনা ঘটেছিল। সেরকমই মর্মান্তিক এক ঘটনার পুনরাবৃত্তি আবার ঘটতে দেখা গেলো। রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম প্রতিদিনের মতো এদিনও স্কুলে যাচ্ছিলেন। মাদারিপুর এলাকায় পৌঁছতেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে খবর, নজরুলের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কারা এই হামলার সঙ্গে জড়িত, কী কারণে শিক্ষককে লক্ষ্য করে গুলি চালানো হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের