নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR শুনানির শেষ পর্বে নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে বাধ্য হল নির্বাচন কমিশন। ভোটারদের সুবিধার্থে এবার কমিশন নির্ধারিত ১১টি নথির পাশাপাশি ডোমিসাইল সার্টিফিকেট বা পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটকেও বৈধ নথি হিসেবে স্বীকৃতি দেওয়া হল। নিয়মে এই সংশোধনের ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটবে বলে মনে করছে প্রশাসনিক মহল।
শনিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্য নির্বাচনী দফতরকে জানানো হয়েছে, SIR শুনানিতে নতুন করে ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র জমা দেওয়া যাবে। তবে এই ছাড়ের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করেছে কমিশন। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক অথবা মহকুমা শাসকের স্বাক্ষরযুক্ত সার্টিফিকেটই গ্রহণযোগ্য হবে। অন্য কোনও আধিকারিকের সই করা শংসাপত্র নথি হিসেবে গণ্য করা হবে না।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্বে কমিশনের এই সিদ্ধান্তে বড়সড় স্বস্তি পেলেন বহু ভোটার। কারণ, নির্ধারিত ১১টি নথি জোগাড় করতে না পারায় বহু মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এদিনই কমিশনে সূত্রে আরও জানানো হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম থাকবে না, তাদের জন্য ফের আবেদন করার সুযোগ থাকছে। ভোট গ্রহণের পাঁচ দিন আগে পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন জানানো যাবে। পাশাপাশি কোন কোন বুথে কার কার নাম বাদ পড়েছে, তার তালিকাও সংশ্লিষ্ট বুথগুলিতে টাঙিয়ে দেওয়া হবে।
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের