নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR সংক্রান্ত আতঙ্কে রাজ্যে ফের মৃত্যুর ঘটনা। গুমা বেলতলা এলাকায় বুধবার সকালে ২২ নম্বর রেলগেটের কাছে উদ্ধার হয় এক বৃদ্ধের দেহ। ঘটনাটি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পরিবারের অভিযোগ, SIR শুনানির ডাক পেয়েই গভীর আতঙ্কে ভুগছিলেন নিখিলবাবু, আর সেই মানসিক চাপই এই মর্মান্তিক ঘটনার কারণ।
পেশায় কাঠমিস্ত্রী নিখিল চন্দ্র দাস মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাত হয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। শুরু হয় খোঁজাখুঁজি। বুধবার সকালে গুমা বেলতলার ২২ নম্বর রেলগেটের কাছে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। রেল পুলিশের প্রাথমিক অনুমান, মঙ্গলবার রাতেই তিনি আত্মঘাতী হয়েছেন। পরিবারের দাবি, নিখিলচন্দ্র দাস দীর্ঘ ৩৫ বছর ধরে ভারতের নাগরিক। তার বৈধ পাসপোর্ট ও অন্যান্য সরকারি নথিপত্র রয়েছে। একাধিকবার ভোটও দিয়েছেন তিনি। তবে ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই গভীর আতঙ্কে ভুগছিলেন নিখিলবাবু। বুধবার SIR শুনানিতে হাজির হওয়ার কথা ছিল তার।
নিখিলবাবুর ছেলে লিটন দাস জানান, শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তার বাবা। পরিবারের সদস্যরা তাকে বারবার বোঝানোর চেষ্টা করলেও আতঙ্ক কাটেনি। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন তার স্ত্রীও। ঘটনার পর পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে স্থানীয় তৃণমূল নেতা বলেন, ' বিজেপির চক্রান্তের ফলেই সাধারণ মানুষকে এভাবে আতঙ্কের মধ্যে ফেলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।'
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের