নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করতে চলেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ময়দানে শীর্ষ নেতৃত্ব থেকে বুথস্তরের কর্মী সকলকে ঝাঁপিয়ে পড়ার স্পষ্ট বার্তা দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধারাবাহিকতায় SIR পর্বে দলের ভূমিকা ও আগামী দিনের নির্বাচনী রূপরেখা স্থির করতে রাজ্যের হাজার হাজার কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী ২৬ ডিসেম্বর প্রায় পাঁচ হাজারের বেশি তৃণমূলের জনপ্রতিনিধি, ভোট ম্যানেজার ও দলীয় পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকটি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই অনুষ্ঠিত হতে চলেছে। গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছিলেন, SIR পর্বে দলের কর্মীদের নিয়ে একটি বড় বৈঠক করবেন অভিষেক।
বর্তমানে SIR পর্বে বুথ লেভেল কর্মী নিয়োগ থেকে শুরু করে বাড়ি বাড়ি ভোটারদের সঙ্গে সরাসরি জনসংযোগে জোর দিয়েছে তৃণমূল। সেই কাজ কতটা এগিয়েছে, কোথায় ঘাটতি রয়েছে এবং কীভাবে আরও সংগঠিতভাবে এই পর্বে কাজ করতে হবে তা নিয়েই মূলত দিক নির্দেশ দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকে SIR শুনানি পর্বে দলীয় কর্মীদের ভূমিকা কী হবে, সাধারণ মানুষের সঙ্গে কীভাবে যোগাযোগ রাখতে হবে সে বিষয়েও স্পষ্ট নির্দেশ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের