নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে বিচারাধীন ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, লক্ষ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ায় নতুন করে বিতর্কের ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। বিচারাধীন ভোটারদের তালিকা প্রকাশের পর রাজনৈতিক উত্তাপ আরও বাড়ার ইঙ্গিত মিলছে।
কমিশন সূত্রে জানা গেছে , মোট ৬০ লক্ষের বেশি বিচারাধীন ভোটারের মধ্যে ৫৯ লক্ষেরও বেশি মানুষের আবেদন ইতিমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে। তবে এই প্রক্রিয়ার শেষে বিচারাধীন তালিকা থেকে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছে। সামগ্রিক হিসেবে দেখা যাচ্ছে, SIR পর্ব সম্পূর্ণ হওয়ার পর মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫।
জেলাভিত্তিক হিসাব বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদ জেলায় সংখ্যা ৪ লক্ষ ৫৫ হাজারেরও বেশি। এরপর রয়েছে উত্তর ২৪ পরগণা মালদহ, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান। অন্যদিকে তুলনামূলকভাবে কম নাম বাদ পড়েছে পুরুলিয়া, বাঁকুড়া, কালিম্পং বা ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে। এই তথ্য সামনে আসতেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিশেষ করে অভিযোগ উঠছে, বাদ পড়া ভোটারদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংখ্যাই বেশি, যা নিয়ে বিরোধী মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে ভোটার তালিকা সংশোধনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের