নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR এ নথি গ্রহণ নিয়ে স্পষ্ট বার্তা দিল জাতীয় নির্বাচন কমিশন। ‘বাংলার বাড়ি গ্রামীণ’ বা ‘প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার' শংসাপত্র SIR এর বৈধ নথি হিসেবে গ্রহণ করা যাবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে এমনই নির্দেশ জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের চিঠিতে জানানো হয়েছে, SIR এর ক্ষেত্রে হাউজ অ্যালটমেন্ট সার্টিফিকেট’ একটি গুরুত্বপূর্ণ নথি হলেও কেন্দ্রীয় বা রাজ্য সরকারি আবাস প্রকল্পের শংসাপত্র সেই তালিকায় পড়বে না। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার মতো প্রকল্পের সার্টিফিকেট SIR নথি হিসেবে গণ্য হবে না। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও চিঠিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
SIR সংক্রান্ত নথি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে বিভ্রান্তি তৈরি হয়েছে। একাধিক ক্ষেত্রে ডকুমেন্ট আপলোডে গাফিলতির অভিযোগও উঠেছে। ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে বাড়তি সতর্কতা নিচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা বিধানসভা ভিত্তিক তালিকা চূড়ান্ত করে পাঠালেও তা আরও এক দফা স্ক্রুটিনি করা হবে। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এই কঠোর অবস্থান বলেই দাবি কমিশনের।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের