নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর – বুধবার দুপুরে সিঙ্গুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ উদ্বোধন করেন তিনি। উপস্থিত রয়েছেন ঘাটালের তিনবারের সাংসদ দীপক আধিকারী, রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভুইয়াঁ, হুগলীর সাংসদ রচনা ব্যানার্জি, মন্ত্রী ফিরহাদ হাকিম। সিঙ্গুর থেকে বিজেপিকে আক্রমণ করেন মমতা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “জেলায় জেলায় শপিং মল করে দিয়েছি। ২০ লক্ষ মানুষের মুখে হাসি ফুটবে। তাদের বাড়ি তৈরি হবে। আজ বা কাল অবশ্যই দিল্লি যাব।“ SIR ইস্যুতে মমতা বলেন, “SIR মানে সর্বনাশ। সবাই নাম তুলবেন। খেলার জন্য তৈরি তো। সবাই মিলে বলুন, বিজেপি হটাও। আমাদের অধিকার বাঁচাতে হবে। নাগরিকদের অধিকার কাড়া চলবে না। আপনারা SIR ক্যাম্পে বয়স্ক, প্রতিবন্ধীদের পাশে দাঁড়ান।“
সিপিএম ও বিজেপিকে একযোগে আক্রমণ করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “আমার সারা শরীরে মেরেছে। সিপিএম আমলে অনেক অত্যাচার দেখেছি। এবার বিজেপি এসেছে। আমাদের দেখছে আর লুচির মতো ফুলছে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।“
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের