নিজস্ব প্রতিনিধি , মালদহ - SIR ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কালিয়াচক এলাকা। বুধবার রাতের পর বৃহস্পতিবার ফের নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভের মাঝে পুলিশ সুপারের এসকর্ট গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
বৃহস্পতিবার ইংরেজবাজার বিধানসভার যদুপুর এলাকায় বিক্ষোভকারীদের একাংশ পুলিশ সুপারের এসকর্ট গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন গাড়ির চালক। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় মালদহ জেলা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে জেলার বিভিন্ন এলাকায় গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হন। কোথাও টায়ার জ্বালিয়ে, আবার কোথাও রাস্তার উপর বাঁশ ফেলে অবরোধ গড়ে তোলা হয়।
যদুপুর হাই স্কুল মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভকারীদের দাবি, তারা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সেই অভিযোগের প্রতিবাদেই এই অবরোধ কর্মসূচি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পাশাপাশি জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও অতিরিক্ত পুলিশবাহিনী।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের