নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে চলছে SIR প্রক্রিয়া। তার মধ্যেই রানিগঞ্জে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল বিপুল সংখ্যক ভোটার কার্ড। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ইতিমধ্যেই কার্ডগুলি বাজেয়াপ্ত করেছে।
বুধবার সন্ধ্যায় রানিগঞ্জ শহরের চিনকুটি মোড় সংলগ্ন একটি আবর্জনার স্তূপে একাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। SIR চলাকালীন এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভোটার কার্ডগুলি কোথা থেকে আসলো? খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার হওয়া সমস্ত কার্ড বাজেয়াপ্ত করে খতিয়ে দেখা হচ্ছে সেগুলি আসল না ভুয়ো। কারা বা কোন উদ্দেশ্যে এগুলি ফেলে গিয়েছে, তা নিয়েও শুরু হয়েছে তদন্ত।
এরই মধ্যে এক যুবকের দাবি, তার বাড়িতে ভোটার কার্ড সুরক্ষিত থাকা সত্ত্বেও একই নামে একটি কার্ড পাওয়া গিয়েছে ওই আবর্জনার স্তূপে। ভাইয়ের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি নিজের নামের কার্ড দেখতে পান। যদিও তার দাবি, তিনি নিজের কার্ড কখনও কাউকে ব্যবহার করতে দেয়নি। ফলে দ্বৈত কার্ড, নকল কার্ড নাকি অন্য কোনও জালিয়াতি তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের