নিজস্ব প্রতিনিধি, দিল্লি – দীর্ঘ টালবাহানার পর অবশেষে সফল ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি। ভারতীয় পণ্যের ওপর একলাফে শুল্ক কমে দাঁড়ায় ১৮ শতাংশ। মঙ্গলবার এনডিএ সাংসদদের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানালেন এনডিএ সাংসদরা। মালা পরিয়ে বরণ করা হয় প্রধানমন্ত্রীকে।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ইইউ, সংযুক্ত আরব আমিরশাহি, মরিশাস, অস্ট্রেলিয়া, ব্রিটেন, নিউজিল্যান্ড এবং এখন আমেরিকার সঙ্গে সফলভাবে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এটি কোনও সাধারণ অর্জন নয়। বিশ্বজুড়ে ভারতের স্বীকৃতি এবং মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এই বাণিজ্য চুক্তি ভারতের উপর বহু দেশের আস্থার প্রতিফলন ঘটায়। এটি দেশের অর্থনীতিকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাবে।”
সোমবার মোদির সঙ্গে ফোনালাপের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প জানান, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন মোদি। আমেরিকার কাছ থেকে আরও অনেক বেশি তেল কিনবে ভারত। সম্ভবত ভেনেজুয়েলার কাছ থেকেও বেশি করে তেল কিনবে ভারত। তাঁদের মধ্যে বাণিজ্য ছাড়াও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপরে তাদের পারস্পরিক শুল্কের পরিমাণ ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়েছে। অবিলম্বে যা কার্যকর করা হবে।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের