নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বড়দিনের ঠিক আগেই শীতের কামড়ে কাঁপছে মহানগরী। মরশুমের শীতলতম দিনে এক ধাক্কায় ২ ডিগ্রি নেমে গিয়েছে মহানগরের তাপমাত্রা। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা শীতের আমেজ আরও জোরালো করেছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে শীতের প্রভাব ধীরে ধীরে বাড়ছে। তাপমাত্রা কিছুটা কমলেও আগামী কয়েকদিনে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। আগামী সাতদিন আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশার দাপটও বাড়ছে। কলকাতায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা অনেক জায়গায় ২০০ থেকে ৫০০ মিটারে নেমে যেতে পারে।
হাওয়া অফিসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী কয়েকদিনে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে তা কিছুটা বেশি, ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। কলকাতায় সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি আরও স্পষ্ট হবে। সব মিলিয়ে বড়দিনের আগে শীতের মেজাজে ঢুকছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। তাপমাত্রা ধীরে ধীরে নামার সঙ্গে সঙ্গে কুয়াশার সতর্কতাও বাড়ছে।
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের