নিজস্ব প্রতিনিধি , হাওড়া - সাফল্য পেতে সবসময় বড় সুযোগ বা বিলাসবহুল পরিবেশের প্রয়োজন হয় না। নিজের লক্ষ্য স্থির আর কঠোর পরিশ্রমের দ্বারা স্বপ্ন পূরণ করাও যে সম্ভব হয়, তারই এক অনন্য নজির গড়লেন শিবম প্রাসাদ গুপ্তা। সরকারি স্কুলে পড়াশোনা করে সে আজ ভারতীয় বায়ুসেনায় নিজের জায়গা তৈরি করে নিল। তার এই সাফল্যে পরিবার সহ পুরো এলাকার মানুষ ভীষণ গর্ভবোধ করছেন।
শিবমের বাড়ি উত্তর হাওড়ার ঘাস বাগান সংলগ্ন বৈরাগী বাড়ি এলাকায়। তার বাবা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সবজি বিক্রি করে সংসার চালান। তবে এই সীমিত সামর্থ্যের মধ্যেও ছেলের পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। সেই সাধারণ পরিবারের ছেলে শিবম নিজের পরিশ্রমে ভারতীয় বায়ুসেনায় জায়গা করে নিয়েছে। তার এই সাফল্যের খবর পেয়ে বাড়িতে এসে শিবম আর তার পরিবারের সঙ্গে দেখা করেন উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী উমেশ রাই।
মন্ত্রী উমেশ রাই জানিয়েছেন , ' শিবমের এই সাফল্য আমাদের সমাজের সবার কাছে একটা শিক্ষার বিষয়। লোকে বলে যে সাধারণ পরিবার, গরিব পরিবারের কেউ কিছু করতে পারে না। তবে যদি কঠোর ইচ্ছা শক্তি থাকে তাহলে যে কোন কিছু করা সম্ভব হয়। আজ শিবম যে ভারতীয় বায়ু সেনাতে যোগ দিয়েছে তার জন্য আমরা সবাই ভীষণভাবে খুশি। এক্ষেত্রে বাবা মা যদি সন্তানের পাশে থাকে, তাহলে যেকোনো পরিস্থিতিতেই তারা সাফল্য অর্জন করতে পারবে। '
অন্যদিকে শিবম প্রাসাদ গুপ্তা বলেছেন ,' আজ আমি কঠিন পরিস্থিতির মধ্যেও যে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি তার জন্য আমি ভীষণ খুশি। মূলত ভারতের জন্য নিজের দেশের জন্য কিছু করতে পারবো সেটাতে আমি নিজেকে গর্বিত মনে করি। পরিবারের তরফ থেকে সব সময় তারা আমাকে সাহায্য করেছেন। এত সমস্যার মধ্যেও আমার পড়াশোনা চালিয়ে গেছেন তারা। আশা করছি ভবিষ্যতে নিজের দেশের জন্য নিজের সবটা দিয়ে কাজ করব।'
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের