নিজস্ব প্রতিনিধি , মালদহ - বাবা পেশায় সব্জি বিক্রেতা। দিন আনি দিন খাই অবস্থার মধ্যেও মেয়েকে মানুষের মত মানুষ করার স্বপ্ন দেখছেন। সেই দৌড়ে প্রথম সফলতা পেলেন তিনি পুরাতন মালদহের মহানন্দা কলোনির বাসিন্দা বিনয় বারুই। এশিয়ান প্রতিযোগিতায় সুযোগ করে নিলেন বিনয় বাবুর নয় বছরের কন্যা সেঁজুতি বারুই।
রাজ্য ও জাতীয় স্তরে একাধিক সাফল্য পেয়েছে সেঁজুতি। চলতি মাসে কলকাতার জোড়াসাঁকোয় ন্যাশনাল যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ৫ থেকে ১০ বছর বয়সি ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করে সেঁজুতি। এই সাফল্যের ফলেই সুযোগ করে নেন সাউথ এশিয়ান গেমসে। আগামী ৩০ শে নভেম্বর নেপালে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

প্রতিযোগিতার প্রস্তুতিও এখন থেকে শুরু করে দিয়েছেন সেঁজুতি। মা সান্তনা বারুই দিনরাত মেয়ের পিছনে খাটছেন।খুব ছোটবেলা থেকে ছোট মেয়েকে যোগা ক্লাসে দেন। বর্তমানে সেঁজুতি নিত্যানন্দপুর প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। পড়াশোনার পাশাপাশি যোগা প্রশিক্ষণ নিচ্ছেন। গত বছর জাতীয় স্তরের প্রতিযোগিতা খেলতে উড়িষ্যাও যান তরুণী।
সেঁজুতি বলেন , "বাবা মা অনেক কষ্ট করে আমাকে বড় করছে। আমি সবটাই বুঝি। আমি এখানেই থেমে থাকতে চাইনা। আরও উচ্চস্তরে সাফল্য পেতে চাই। বড় দাদা দিদিদের দেখি অনেক জায়গায় বিরাট বিরাট পুরস্কার পাচ্ছে। আমিও সেই আশাতেই প্রশিক্ষণ নিচ্ছি। আমার বাবা মা সবসময় আমার পাশে আছে।"

সেঁজুতির মা বলেন , "অনেক ছোট থেকেই আমি ওর পিছনে খাটছি। কে না চায় সন্তান ভাল জায়গায় যাক। ধীরে ধীরে অনেক উন্নতি করছে আমার মেয়ে। ওর বাবা যেভাবে খাটে সেটা ও জানে।বাবাকে ও কথাও দিয়েছে একদিন মুখ উজ্জ্বল করবে। মেয়ে অনেক বড় হোক। আমি সবসময় এটাই চাই। ওর সাফল্যের পিছনে স্কুলের শিক্ষকদেরও অনেক অবদান রয়েছে।"
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের