নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গ রাজনীতিতে আরও এক বড় ধাক্কা কালীঘাট তৃণমূলের জন্য। দীর্ঘদিনের বিশ্বস্ত সৈনিক তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রও এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন। কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে সরাসরি বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে বসেন তিনি। এতদিন জল্পনা চললেও, বুধবার সেই জল্পনার অবসান ঘটিয়ে কার্যত নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করলেন মদন।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙনের ছবি ক্রমশ স্পষ্ট হয়েছে। একের পর এক শীর্ষ নেতা ও জনপ্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূলে যোগ দিয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হল আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম মদন মিত্র। বুধবার কালীঘাট তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়ে তিনি সোজা বিধানসভায় পৌঁছান। সেখানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন।
মঙ্গলবার রাতে সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্রের বৈঠক ঘিরেই শুরু হয় জল্পনা। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। মদন মিত্র বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। যুব কংগ্রেসের সময় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন, প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর্বে তিনি ছিলেন মমতার ছায়াসঙ্গী। এমনকি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পরও প্রকাশ্যে নেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু রাজনৈতিক সমীকরণ বদলের আবহে শেষ পর্যন্ত তিনিও কালীঘাট শিবির ছেড়ে নতুন শিবিরের পথে হাঁটলেন।
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের