নিজস্ব প্রতিনিধি, মালদা – SIR-এ নাম বাদ পড়তেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় মালদার একাধিক জায়গায়। আটক করা হয় ৭ জুডিশিয়াল অফিসারকে। অবরোধ করেন বিক্ষোভকারীরা। মধ্যরাতে উদ্ধার করা হয় ৭ জুডিশিয়াল অফিসারকে। পুলিশের কনভয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। এই নিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় কালিয়াচক।
সূত্রের খবর, এদিন বিকেল থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি মালদার কালিয়াচকে। অভিযোগ, দীর্ঘ সময় ধরে কালিয়াচক ২ বিডিও অফিসে ৭ জুডিশিয়াল অফিসারকে আটকে রাখেন বিক্ষোভকারীরা। কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর বিধানসভার ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী ১২ নম্বর জাতীয় সড়ক অবরূদ্ধ হয়ে যাওয়ায় বিশাল যানজটের সৃষ্টি হয়।
মধ্যরাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ সুপার। অভিযোগ, ৭ জুডিশিয়াল অফিসারকে উদ্ধারের সময় কনভয়ের সামনে বাঁশ ফেলে গাড়ি আটকায় বিক্ষোভকারীরা। ইট-পাথর দিয়ে গাড়ির কাচ ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। অবশেষে মধ্যরাতে কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর বিধানসভার ১২ নম্বর জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের