নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোট মিটলেও অশান্তি থামছে না জেলায়। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানো-সহ ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে এলাকাগুলি। বিষয়টি ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। যদিও তৃণমূল এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল ছিল রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন। এদিন ফলতা সহ সংলগ্ন এলাকায় বিজেপি প্রার্থীর নামের বোতামের ওপর টেপ লাগিয়ে রাখার মতো গুরুতর অনিয়ম নজরে এসেছিল। সেই অভিযোগের ভিত্তিতে গণপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ৫৮(২) ধারায় মগরাহাট পশ্চিমের ১১টি, ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোট বাতিল করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন।
শনিবার সকাল ৭টা থেকে সেই বুথগুলিতে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৫৫.৫৭ শতাংশ। এরপর থেকেই পরিস্থিতির অবনতি ঘটে। বিজেপির দাবি, শাসকদলের কর্মীরা বুথের বাইরে ভোটারদের শাসাচ্ছে যাতে তারা ভোট দিতে না যায়। এমনকি জাহাঙ্গির খানের মতো হেভিওয়েট প্রার্থীর ঘনিষ্ঠদের নাম জড়িয়ে এই বিতর্ক আরও তুঙ্গে উঠেছে।
মনোজ কুমার আগরওয়াল জানান, 'যেখানে অনিয়ম প্রমাণিত হবে, সেখানেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রাথমিক তদন্তে ভোট শুরুর আগে বা মক পোলের সময় কোনো গড়মিল ধরা পড়েনি। ফলে ভোট চলাকালীনই ইভিএম-এ কারচুপির চেষ্টা হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। কমিশনের নিয়ম অনুযায়ী, ইভিএম-এর বোতামে টেপ বা অন্য কোনো বস্তু লাগানো গুরুতর অপরাধ'।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের