নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের দীর্ঘদিনের জট কাটতেই এবার রাজ্যের নির্মীয়মাণ রেল ও মেট্রো প্রকল্পগুলিকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে তৎপর হল নবান্ন। সেই লক্ষ্যেই বুধবার রেল কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার বার্তাই উঠে এল এই বৈঠক থেকে।
নবান্নে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন রেল জোনের জেনারেল ম্যানেজাররা। বৈঠকে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রেল ও মেট্রো প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কোন প্রকল্প কোথায় আটকে রয়েছে, জমিজট বা প্রশাসনিক সমস্যার কারণে কোন কাজ বিলম্বিত হচ্ছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের তরফে স্পষ্ট আশ্বাস দেওয়া হয়েছে যে জমি বা প্রশাসনিক জটিলতার কারণে আর কোনও রেল বা মেট্রো প্রকল্পের কাজ আটকে থাকবে না। রেল কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিটি প্রকল্পের বর্তমান অবস্থা, সমস্যার কারণ এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়। একইসঙ্গে নির্মীয়মাণ মেট্রো প্রকল্পগুলির কাজেও আরও গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ৬ জুন রাজ্যে আসার কথা রয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। তার আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। পূর্বতন সরকারের আমলে আটকে থাকা একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও দাবি প্রশাসনের।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের