নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যের পালাবদলের পর সুন্দরবনের নদীবাঁধ সংস্কার ও উপকূলবর্তী এলাকার সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়ার কথা বলেছে নতুন সরকার।সেই আবহেই উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট সংলগ্ন রায়মঙ্গল নদীর বাঁধের বেহাল অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।স্থানীয়দের দাবি,বারবার অস্থায়ী মেরামতি হলেও স্থায়ী সমাধান না হওয়ায় প্রতিদিন আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট সংলগ্ন রায়মঙ্গল নদীর বাঁধ দীর্ঘদিন ধরেই ভাঙনের মুখে।স্থানীয়দের অভিযোগ,বারবার প্রশাসনকে জানানো হলেও স্থায়ী সমাধানের বদলে শুধুমাত্র অস্থায়ী মেরামতির কাজ হয়েছে।ফলে কিছুদিনের মধ্যেই বাঁধের বিভিন্ন অংশ আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।একইসঙ্গে ফেরিঘাটের কাঠামোও দুর্বল হয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।বাসিন্দাদের আশঙ্কা,দ্রুত কংক্রিটের স্থায়ী বাঁধ নির্মাণ না হলে নদীভাঙনের জেরে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে।তাই নতুন সরকারের কাছে দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকার মানুষ।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মহম্মদ শাহজাহান গায়েন বলেন,'এখানে প্রতি মাসেই কাজ হচ্ছে।কিন্তু কোনো সমস্যার সমাধান হয়না।ভরা কোটাল আসলে খুবই সমস্যা হচ্ছে।আমরা জনগণরা খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হয়'।
বিজেপি সাংসদ রেখা পাত্র বলেন,'হিঞ্জলগঞ্জের চরপাশটাই নদী এলাকা।ইতিমধ্যেই এখানে আমরা কংক্রিট বাঁধের জন্য বিধানসভায় কাগজপত্র জমা দিয়েছি।এলাকার মানুষ দ্রুত সমস্যার সমাধান পাবে।যেখানে যেখানে বিজেপি সরকার এসেছে সকল জায়গায় ভালো উন্নতি হয়েছে।এখানেও হবে'।
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের