নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - জনবহুল এলাকার রাস্তার ধারে তাজা বোমা পড়ে থাকাকে কেন্দ্র করে হাড়োয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের জ্যাঙালাটি গ্রামের রাস্তার পাশে বোমাটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আতঙ্কিত হয়ে দ্রুত খবর দেওয়া হয় হাড়োয়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায় হাড়োয়া থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , রাস্তার পাশে তাজা বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ। কোনও ঝুঁকি না নিয়ে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। এরপর ঘটনাস্থল সহ আশপাশের এলাকা খতিয়ে দেখা হয়। কে বা কারা ওই তাজা বোমাটি রাস্তার পাশে রেখে গেছিলো, তা এখনও জানা যায়নি। কোনও নাশকতার উদ্দেশ্যে বোমাটি রাখা হয়েছিল কি না, নাকি অন্য কোনও ঘটনায় ব্যবহারের জন্য সেখানে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গুলি লক্ষ্যভ্রষ্ট, এরপর বাড়ি লক্ষ্য করে বোমা, তৃণমূল-আইএসএফের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, পাল্টা দাবি গোষ্ঠীকোন্দলের
সরকারি কর্মীর বাড়িতে হঠাৎ তল্লাশি ঘিরে চাঞ্চল্য, অভিযানের নেপথ্যে কী অভিযোগ তা এখনও স্পষ্ট নয়
রচনার করা মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে চর্চা
সাড়ে ৪ কোটির ব্যবসা ঘিরে চাপানউতোর
বার্ধক্যজনিত সমস্যা বিবেচনায় শীর্ষ আদালতের সিদ্ধান্ত
অন্নপূর্ণার টাকা নিয়ে সমস্যার মাঝেই রেল কলোনি উচ্ছেদের অভিযোগ
কর্মীদের দক্ষতা বাড়াতে তারাপীঠে শুরু বিশেষ সাংগঠনিক কর্মসূচি
বরাকরের রামনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ
মহিলা করণিককে মারধরের অভিযোগ ওঠে পড়ুয়াদের বিরুদ্ধে
হবিবপুরের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ে ট্যাবের টাকা সরানোর অভিযোগ , নতুন করে তদন্তে বড় পদক্ষেপ CID-র
ফলে নির্মল ঘোষকে ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল
অমিত শাহের বার্তা, সাংবিধানিক পথেই হবে পাহাড় সমস্যার সমাধান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের