নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - নির্বাচনের আবহে বিজেপির দলীয় পতাকা-সহ ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে দাঁতন এলাকায়। পরিস্থিতি সামাল দিতে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বর্তমানে ক্ষোভ কিছুটা কমলেও এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , সামনেই বিধানসভা ভোট। তাই প্রচারের স্বার্থে ভাটিয়া গ্রামের বিভিন্ন জায়গায় পদ্ম শিবিরের বহু নিশান ও পোস্টার লাগানো হয়েছিল। হঠাৎ সোমবার সকালে কর্মীদের নজরে আসে, একাধিক ব্যানার উপড়ে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। এই কাণ্ডকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। বিজেপির অভিযোগ, গভীর রাতে ঘাসফুল আশ্রিত একদল দুষ্কৃতী বাইকে করে এসে এই তাণ্ডব চালিয়েছে। মূলত জনমনে ত্রাস সৃষ্টি করতেই এমন অশোভন আচরণ করা হয়েছে বলে সরব বিরোধীরা।

এ বিষয়ে গ্রামের এক প্রৌঢ় বাসিন্দা জানান, 'ভোটের লড়াই আগে অনেক দেখেছি, কিন্তু রাতের অন্ধকারে অন্যের ঝাণ্ডা নষ্ট করার ঘটনা এখানে কখনও ঘটেনি। এদিনের কাণ্ড রাজনৈতিক স্বার্থে শান্ত পরিবেশে ফাটল ধরিয়েছে। নোংরামি করে অজানা শঙ্কা তৈরি করা একদম কাম্য নয়'।
বিজেপি মণ্ডল সভাপতি বলেন, 'রবিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট অঞ্চলে তৃণমূলের একটি সভা হয়েছিল। সেখানে শাসক নেতৃত্ব সবার সামনে উসকানি দিয়ে বলেছেন, তাদের লোক থাকা সত্ত্বেও কীভাবে বিরোধী শিবির ফেস্টুন টাঙালো। তারপরেই এই অঘটন। তৃণমূল যদি ভাবে এভাবে আমাদের আটকানো যাবে, তবে তারা ভুল দেখছে। কারণ আমরা সাধারণ মানুষের পাশে থেকে পরিষেবা দিই'।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের