নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কয়েক দিন আগেই ফুটপাথে দুধ গরম করা নিয়ে প্রতিবাদ করে বিতর্কে জড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরে অবশ্য নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছিলেন, বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে বলা উচিত ছিল। সেই বিতর্কের কয়েক দিন পরই রাখির সকালে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেল তাকে। গড়িয়াহাট-সহ কলকাতার বিভিন্ন এলাকায় ঘুরে ফুটপাথবাসী থেকে অটোচালক সাধারণ মানুষের হাতে রাখি পরালেন অগ্নিমিত্রা। খুদেদের হাতে তুলে দিলেন লাড্ডু ও চকোলেট।
শুক্রবার রাখির সকালেই কলকাতার রাস্তায় বেরিয়ে পড়েন অগ্নিমিত্রা পাল। প্রতিদিনের মতো এদিনও শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। কোথাও কোনও সমস্যা রয়েছে কি না, সাধারণ মানুষের কী অভিযোগ সেসব খোঁজ নেওয়ার পাশাপাশি রাখির দিন মানুষের সঙ্গে অন্যরকমভাবে মিশতে দেখা যায় তাকে। গড়িয়াহাট-সহ কলকাতার একাধিক এলাকায় ফুটপাথবাসী, অটোচালক এবং স্থানীয় বাসিন্দাদের হাতে রাখি পরান অগ্নিমিত্রা। তার হাত থেকে রাখি নিয়ে পাল্টা মন্ত্রীকেও রাখি পরিয়ে দেন অনেকে। মুহূর্তেই তৈরি হয় এক আন্তরিক পরিবেশ।
শুধু রাখি পরানোই নয়, শিশুদের সঙ্গেও সময় কাটান মন্ত্রী। খুদেদের হাতে তুলে দেন লাড্ডু ও চকোলেটের প্যাকেট। উৎসবের দিনে পথের ধারে থাকা মানুষদের সঙ্গে এইভাবে আনন্দ ভাগ করে নেওয়ার দৃশ্য নজর কাড়ে। এদিন নিজের উদ্যোগের ব্যাখ্যাও দেন অগ্নিমিত্রা। তার কথায়, 'সবাই তো বন্দেমাতরম বলে, সকলে ভারতের নাগরিক, কেন রাখি পরাব না?' তার বক্তব্যে স্পষ্ট, উৎসবের দিনে নাগরিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের সঙ্গে মানুষের বন্ধনকেই গুরুত্ব দিতে চাইছেন তিনি।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের