নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালানো কিংবা হেলমেট বিহীন ভাবে দেদার ঘুরে বেড়ানো আর সম্ভব নয়। আইন ভঙ্গকারীদের এবার খপ করে ধরছে পুলিশ। নতুন রাজ্য সরকারের নির্দেশে এমনই ছবি ধরা পড়ল জেলার বিভিন্ন প্রান্তে। এই বিশেষ অভিযান সফল হলে অকাল মৃত্যু অনেকাংশে কমানো সম্ভব হবে। সাধারণ মানুষের সচেতনতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকাই এখন এই প্রকল্পের মূল সার্থকতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য দায়িত্বপ্রাপ্ত সরকারের পক্ষ থেকে সুরক্ষার স্বার্থে বাইক আরোহীদের জন্য বাধ্যতামূলক কিছু নিয়ম কার্যকর করা হয়েছে। যা অমান্য করলেই বিধি অনুযায়ী দেওয়া হবে শাস্তি। সেই মতো জেলার ১২ নম্বর জাতীয় সড়ক-সহ বিভিন্ন রাজ্য সড়কে শুক্রবার সকাল থেকেই পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। হেলমেটবিহীন বাইক আরোহীদের আটকে নথিপত্র পরীক্ষা করার পাশাপাশি আইন অমান্য করলে বড় অঙ্কের জরিমানা করা হচ্ছে। গত কয়েক মাসে এই মহাসড়কে একাধিক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রচুর সংখ্যক মানুষ।

সেই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার শান্তিপুর-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অত্যাধুনিক যন্ত্রাংশের সাহায্যে যানবাহনের গতি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দিনের অভিযানে পুলিশের মানবিক মুখ দেখা গেলেও আগামীতে কোনোভাবেই নিয়ম লঙ্ঘন বরদাস্ত করা হবে না। বৈধ কাগজপত্র ছাড়া রাস্তায় বেরোলে বা মদ্যপ অবস্থায় গাড়ি চালালে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। এই নজরদারি প্রক্রিয়া আগামী কয়েক মাস নিরবিচ্ছিন্নভাবে চালানো হবে বলে নবান্ন সূত্রের খবর।
এ বিষয়ে এক ট্রাফিক আধিকারিক জানান, 'আমরা মানুষকে বারবার সতর্ক করা সত্ত্বেও অনেকে হেলমেট ব্যবহারে অনীহা দেখাচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হচ্ছে। আজ অনেককে একবারের জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও, পরবর্তীতে বিধি ভাঙলে কড়া সাজা মিলবে। আমাদের লক্ষ্য একটাই-যেকোনো মূল্যে সড়ক দুর্ঘটনা রোধ করা। পাশাপাশি মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা'।
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের