নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীর্ঘ প্রায় তিন দশক ধরে যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় অতিষ্ঠ হয়ে অবশেষে সরাসরি নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দিলেন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে শান্তিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। বিধানসভা ভোটের আগে বিষয়টি ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্টেশন সংলগ্ন এলাকার একাধিক পথ বহু বছর ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল জমে যায়, ফলে চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে। পড়ুয়া থেকে সাধারণ পথচারী - সকলেরই নিত্যদিনের যাতায়াতে চরম সমস্যা তৈরি হচ্ছে। অনেকে চোট পেয়েছেন বলেও অভিযোগ। এই অবস্থায় পুরো জায়গাটি ডোবার আকার নেওয়ায় জনজীবন এখন বিপর্যস্ত।

বাসিন্দাদের দাবি, ২৫-৩০ বছর ধরে একই পরিস্থিতি চলছে। বারবার জনপ্রতিনিধিকে জানানো হলেও স্থায়ী কোনও সমাধান হয়নি। বাধ্য হয়ে এবার নারী-পুরুষ একসঙ্গে রাস্তায় নেমে বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখান। তার সামনেই স্পষ্ট ঘোষণা করা হয়, দ্রুত সংস্কার না হলে কেউ বুথমুখী হবেন না। যদিও সমস্ত নালিশ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট নেতা।
মহানন্দ বিশ্বাস জানান, 'উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ তৃণমূল চালিত পৌরসভার কারণে আটকে রয়েছে। আমি বহু রাস্তা করেছি বিভিন্ন জায়গায়। কিন্তু এখানে শাসকদলের বাধার কারণে প্রকল্প এগোচ্ছে না। এমনকি এই বিষয় নিয়ে একাধিকবার অভিযোগ জানিয়েছি। মানুষ সন্তুষ্ট না হলে ভোট দেবেন না, সেটা তাদের অধিকার'।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দা সুপ্রিয়া বর্মন বলেন, 'বহু বছর ধরে নিজেরা উদ্যোগ নিয়ে পথ চলার মতো করার চেষ্টা করা হয়েছে, কিন্তু স্থায়ী সমাধান হয়নি। আমরা এখানে দীর্ঘদিন ধরে থাকি, সমস্যার শেষ নেই। টোটো চালকরাও এই এলাকায় ঢুকতে চান না। বাধ্য হয়ে ভোট দিতাম, এবার সেই ইচ্ছেও নেই। দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর সিদ্ধান্ত নেব'।
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের