নিজস্ব প্রতিনিধি , শ্রীনগর - জম্মু-কাশ্মীরে আসছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তাঁর সফরের আগে কাশ্মীর নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর আসন্ন বৈঠক ঘিরেই এই বার্তা দেন তিনি। কাশ্মীরের বিষয় নিয়ে আমেরিকার ভূমিকা কী হওয়া উচিত, তা নিয়েও নিজের অবস্থান জানান।
সার্জিও গোরের আসন্ন জম্মু-কাশ্মীর সফর নিয়ে ওমর জানান, দীর্ঘ সময় পর কোনও মার্কিন রাষ্ট্রদূত এই অঞ্চলে আসছেন। একইভাবে দীর্ঘ বিরতির পর তাঁর সঙ্গেও কোনও মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হতে চলেছে। ওই বৈঠকে দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে মার্কিন রাষ্ট্রদূত কী বলতে চান, সেটি শুনতেই বেশি আগ্রহী মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জম্মু-কাশ্মীরের বক্তব্যও তিনি শুনবেন বলে আশা প্রকাশ করেছেন।
জম্মু-কাশ্মীরের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপ চান না ওমর। তাঁর বক্তব্য, এখানকার সমস্যার সমাধান ভারতের কেন্দ্রীয় সরকারই করবে। কাশ্মীরের বিষয় নিয়ে ওয়াশিংটনের কাছে কোনও সাহায্য চাওয়ার প্রয়োজন নেই বলেও স্পষ্ট করেন তিনি। নিজের কোনও অভিযোগ নিয়ে অন্য দেশের দূতের কাছে যাওয়ার পক্ষপাতী নন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এমন পদক্ষেপ করা হলে তা অন্যায় হবে।
ওমর আবদুল্লা বলেন, 'আমরা ওঁর সঙ্গে কথা বলব। উনি কী বলতে চান, আমি সেটা শোনার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেব'। মার্কিন রাষ্ট্রদূতও জম্মু-কাশ্মীরের বক্তব্য শুনতে আসছেন বলে জানান তিনি। ফলে আসন্ন বৈঠকে কী আলোচনা হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
এদিকে, জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিও ফের সামনে এসেছে। ৩৭০ ধারা বাতিলের পর জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা চলে যায়। বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই রয়েছে জম্মু-কাশ্মীর। রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন ওমর। কেন্দ্রের কাছে একাধিকবার এই দাবি তুলেছেন তিনি। কয়েক দিন আগেও জম্মু-কাশ্মীরের ভারতভুক্তি নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী।
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের