নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভোটের প্রশিক্ষণ শিবিরেই ভোটকর্মীর উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল রাণাঘাটে। প্রশিক্ষণ কেন্দ্রে জায়ান্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখানো নিয়ে প্রশ্ন তোলার পর এক ভোটকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার জেরে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
ঘটনাটি ঘটেছে নদীয়ার রাণাঘাটের দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজে আয়োজিত ভোট প্রশিক্ষণ শিবিরে। আক্রান্ত শিক্ষক তথা ভোটকর্মীর নাম সৈকত চট্টোপাধ্যায়। অভিযোগ, প্রশিক্ষণ চলাকালীন জায়ান্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রীর ছবি দেখানো হচ্ছিল। সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।
সৈকতবাবুর অভিযোগ, বিডিওর নেতৃত্বে কয়েকজন তাকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকিও দেন। এমনকি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বেরোনোর পরও তাকে খুন করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তার। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন অন্য ভোটকর্মীরাও। প্রতিবাদ জানিয়ে শুক্রবারের প্রশিক্ষণ বয়কট করার সিদ্ধান্ত নেন তারা।
এদিকে পুরো ঘটনাটি সামনে আসতেই জেলা নির্বাচনী আধিকারিকের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি হামলার অভিযোগে দোষীদের বিরুদ্ধে পুলিশকে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে বলেও কমিশন সূত্রে জানা গেছে।
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের