নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার রাজনীতিতে বড়সড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর দল ছেড়ে রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন প্রবীণ নেতা সুখেন্দুশেখর রায়। এবার আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করলেন তিনি। তার সঙ্গে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেব। রাজ্যসভার উপনির্বাচনের আগে এই যোগদান ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তুঙ্গে।
বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির সদর দফতরে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বারিক। সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য তাদের দলে স্বাগত জানান এবং আগের ‘ভালো তৃণমূল মন্তব্যেরও ব্যাখ্যা দেন। । আগামী ২৪ জুলাই তিনটি শূন্য রাজ্যসভা আসনে নির্বাচন হওয়ার কথা। বর্তমান বিধানসভার সংখ্যাতত্ত্ব অনুযায়ী বিজেপির তিনটি আসনেই জয়ের সম্ভাবনা প্রবল বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
যোগদানের পর সুখেন্দুশেখর রায় জানান, 'আরজি.কর আন্দোলনের সময়ে যখন গোটা দেশ রাস্তায় নেমে গিয়েছিল, তখনই তৃণমূলের বুঝে যাওয়া উচিত ছিল যে বিপদঘণ্টা বেজে গিয়েছে। বামেরা শিল্পে খরা করে গিয়েছে। তারপর তৃণমূল এসেও কিছু হয়নি। বাম আমল দেখেছি, কংগ্রেস আমলও দেখেছি। এখন বিজেপিকে একবার সুযোগ দেওয়া উচিত।'
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, 'তৃণমূল ছেড়ে তিনজন সুখেন্দুশেখর রায়, ভাই প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেব আজ আমাদের সঙ্গে বিজেপিতে যোগদান করলেন। মোদির নেতৃত্বে গোটা দেশ এবং পশ্চিমবঙ্গ যে গতিতে এগোচ্ছে, তাতে শামিল হতে চেয়েই তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন। আমরা আগেই বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেছে, দুর্নীতিতে জড়িত, তাদের জন্য বিজেপির দরজা বন্ধ। এদের কারও বিরুদ্ধে এমন কোনও অভিযোগ নেই। সকলের একটা অতীত থাকে। এখন আর তাদের দলত্যাগী বলবেন না। তাদের একটাই পরিচয়, সকলে বিজেপি।'
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের