নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যপালের পরিচয় ভাঁড়িয়ে প্রতারণার চেষ্টাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজ্যে। অভিযোগ, নিজেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পরিচয় দিয়ে এক ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি বিভিন্ন মহলে ফোন করে নির্দেশ ও বার্তা দিচ্ছেন। ঘটনাকে অত্যন্ত স্পর্শকাতর বলে উল্লেখ করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলের দ্বারস্থ হয়েছে রাজ্যপালের সচিবালয়।
লোকভবনের তরফে দায়ের করা অভিযোগে জানানো হয়েছে, ৯৮৩৬৫৪০১৬৩ নম্বর থেকে এক ব্যক্তি নিজেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বলে পরিচয় দিচ্ছেন। অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি ফোনে নানা ধরনের নির্দেশ, অনুরোধ ও বার্তা দিচ্ছেন, যা শুধু প্রতারণার আশঙ্কাই তৈরি করছে না, বরং রাজ্যপালের সাংবিধানিক পদমর্যাদা ও প্রশাসনিক নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন তুলছে। রাজ্যপালের সচিব ড. সৌমিত্র মোহন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলের ডেপুটি কমিশনারকে চিঠি দিয়ে দ্রুত তদন্তের আবেদন জানিয়েছেন।
অভিযোগে সংশ্লিষ্ট মোবাইল নম্বরের প্রকৃত ব্যবহারকারীকে চিহ্নিত করা, সমস্ত ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করা এবং ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ ও তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-সহ প্রযোজ্য ধারায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। শুধু তদন্তই নয়, ভবিষ্যতে যাতে এই ধরনের ভুয়ো পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা না ঘটে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানিয়েছে রাজ্যপালের সচিবালয়। একই সঙ্গে লোকভবনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে লোকভবনের কোনও আধিকারিকের পরিচয়ে আসা সন্দেহজনক ফোন বা বার্তার সত্যতা যাচাই না করে যেন কোনও সিদ্ধান্ত বা পদক্ষেপ না নেওয়া হয়।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের