6a7b08ad63e30_IMG-20260811-WA0017
আগস্ট ১১, ২০২৬ বিকাল ০৫:০৪ IST

রাজ্যজুড়ে ১৬ টি FIR , হাইকোর্টে রক্ষাকবচ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের আইনি রক্ষাকবচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে পালাবদলের পর একের পর এক মামলায় নাম জড়িয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের। বিভিন্ন অভিযোগে দায়ের হয়েছে মোট ১৬টি FIR। সেই মামলাগুলিতেই এবার বড় স্বস্তি পেলেন অভিষেক। আগামী ৩১ শে আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিল হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে দীর্ঘ শুনানির পর এই নির্দেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি ২৫ আগস্ট।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই একাধিক অভিযোগে আইনি জটিলতায় জড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় থেকে বিভিন্ন দুর্নীতির অভিযোগ, ডিজে বাজানো থেকে বিধায়কদের সই জাল বিভিন্ন ঘটনায় রাজ্যের একাধিক থানায় FIR দায়ের হয়েছে তার বিরুদ্ধে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তার বিরুদ্ধে নির্বাচনে লড়া অভিজিৎ দাস ওরফে ববিও একাধিক অভিযোগ জানিয়েছেন। এই সমস্ত মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হয়। রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস ভি রাজু। তিনি অভিষেকের আবেদনের বিরোধিতা করার পাশাপাশি কোনও অন্তর্বর্তী নির্দেশ জারি না করারও আবেদন জানান। শুনানিতে রক্ষাকবচের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, অন্তর্বর্তী নির্দেশ বা রক্ষাকবচ না দেওয়া হলে এর আগে ডিজে বাজানোর মামলায় দেওয়া সুরক্ষার নির্দেশ কার্যত অর্থহীন হয়ে পড়বে কিনা।

পাল্টা রাজ্যের আইনজীবী প্রভাবশালী ব্যক্তিকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি তুলে ধরে আবেদনের বিরোধিতা করেন। দুই পক্ষের দীর্ঘ সওয়াল-জবাবের পর শেষ পর্যন্ত অভিষেককে অন্তর্বর্তী স্বস্তি দেয় আদালত। নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ১৬টি মামলায় তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ বা তদন্তকারী সংস্থা। তবে মামলাগুলির বিচারপ্রক্রিয়া থেমে যাচ্ছে না। পরবর্তী শুনানি হবে ২৫ আগস্ট।

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীর জনতার দরবারের আদলে এবার সরকারি দফতরও , সরাসরি আধিকারিকদের মুখোমুখি আমজনতা
আগস্ট ৩০, ২০২৬

অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের

"মমতার দয়াতেই সায়নী-ঋতব্রত আজ এই জায়গায় পৌঁছতে পেরেছেন" ! প্রকাশ্য জনসভায় তোপ দীপ্সিতার
আগস্ট ৩০, ২০২৬

মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
 

সাইকেলেই সচেতনতার অভিযান , কলকাতায় ‘সাইক্লিং সানডে’ কর্মসূচি
আগস্ট ৩০, ২০২৬

কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
 

যারা জিততে পারবেন তারাই টিকিট পাবেন , পুরভোটের প্রার্থী বাছাইয়ে স্পষ্ট বার্তা সুকান্ত মজুমদারের
আগস্ট ৩০, ২০২৬

জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই যাদবপুরে দেওয়াল সাফ, বিতর্কিত স্লোগানের ওপর চড়ল সাদা রং
আগস্ট ৩০, ২০২৬

যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা

দুর্গাপুজোর থিমে ফিরছে পুরাণ-ইতিহাস , ‘বন্দে মাতরম’ থেকে রামায়ণ-সনাতনী ছোঁয়ায় সাজছে মণ্ডপ
আগস্ট ৩০, ২০২৬

২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক

অভিষেকের পর এবার ডেরেক, ক্যামাক স্ট্রিট-কাণ্ডে থানায় তলব রাজ্যসভার সাংসদকে
আগস্ট ৩০, ২০২৬

অভিষেকের পর ডেরেককেও থানায় তলব

রাতের শহরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি , সম্পত্তি নিয়ে বিবাদে রক্তাক্ত পরিণতি
আগস্ট ৩০, ২০২৬

অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ

হেডলাইট জ্বালালেই এবার সাবধান! গাড়ি-বাইকে বদলাচ্ছে নিয়ম, না মানলে গুনতে হবে জরিমানা
আগস্ট ২৯, ২০২৬

বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা

রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে রাখি বেঁধে শেষ বিদায়
আগস্ট ২৯, ২০২৬

রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি

মার্কশিটে আর ‘ফেল’ নয়! দশম-দ্বাদশের পড়ুয়াদের জন্য বিহারের বড় সিদ্ধান্ত
আগস্ট ২৯, ২০২৬

ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা

কাউন্সিলর নেই , পঞ্চায়েতেও সহযোগিতা মিলছে না ! গৃহগণনায় বাড়ছে সমস্যা
আগস্ট ২৯, ২০২৬

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা

তৎকাল টিকিটে সাফল্যের দৌড় ! RailOne নাকি IRCTC , কোন অ্যাপে আগে মিলবে কনফার্ম সিট
আগস্ট ২৯, ২০২৬

জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে

ভটভটির বদলে গঙ্গায় ছুটবে ব্যাটারি ভেসেল ! দেশের প্রথম উদ্যোগ কলকাতায়
আগস্ট ২৯, ২০২৬

কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান

থিমে আপত্তি নেই , বিকৃতিতেই সমস্যা ! দূর্গাপুজো নিয়ে বড় বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
আগস্ট ২৯, ২০২৬

মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের