নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক সিদ্ধান্তেও উঠে আসছে নতুন বার্তা। মতাদর্শের ভিন্নতা পেরিয়ে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের নিরাপত্তা পুনর্বহালের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপকে রাজনৈতিক সৌজন্যতার এক তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
২০২৪ সালের ৮ আগস্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর থেকেই কলকাতার পাম অ্যাভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাটে নিভৃত জীবন কাটাচ্ছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য। বরাবরের মতোই অত্যন্ত সাধারণ জীবনযাপন করে আসছেন তিনি। তবে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর তৎকালীন রাজ্য সরকার ওই বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করে নেওয়ায় তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল।
রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই সিদ্ধান্তে বদল আনল নতুন প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মীরা ভট্টাচার্যের নিরাপত্তা পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই পাম অ্যাভিনিউয়ের বাসভবনে আবারও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে বলে খবর।রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক মূল্যবোধ ও ব্যক্তিগত মর্যাদাকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত হিসেবেই এই পদক্ষেপকে দেখা হচ্ছে।
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের