নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে পালাবদলের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলি যেন বেশি করে মাথাচাড়া দিয়ে উঠেছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর আপাতত তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুরনিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন ধরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে ছিলেন রথীন ঘোষ। ভোটের আগে তাকে মোট পাঁচবার তলব করা হয়েছিল। কিন্তু নির্বাচনী ব্যস্ততার কারণ দেখিয়ে বারবার হাজিরা এড়িয়ে যান তিনি। অবশেষে শুক্রবার সকাল ১০টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হন প্রবীণ তৃণমূল নেতা। সঙ্গে ছিল একাধিক নথিপত্রও।
নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, আর্থিক লেনদেন এবং প্রশাসনিক সিদ্ধান্ত সংক্রান্ত একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। প্রায় সাড়ে ৮টা নাগাদ, অর্থাৎ টানা ৯ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন রথীন ঘোষ। তবে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়নি। ইডি সূত্রে খবর, তদন্ত এখনও চলছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতে ফের তাকে ডেকে পাঠানো হতে পারে।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের