নিজস্ব প্রতিনিধি, কলকাতা – হাতে আর ১ মাসও বাকি নেই বঙ্গে বিধানসভা নির্বাচনের। দামামা বেজে গিয়েছে ভোটের। দু দফায় ভোট হবে বঙ্গে। নির্বাচনের জন্য পুলিশ পর্যবেক্ষক হিসেবে আইপিএস আধিকারিক জয়ন্ত কান্তকে নিযুক্ত করেছে নির্বাচন কমিশন। তিনি বিজেপি নেত্রীর স্বামী। এবার নিয়োগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল।
নির্বাচন কমিশনকে অভিযোগপত্র পাঠিয়েছেন তৃণমূলের তরফে জাতীয় কর্মসমিতির সদস্য তথা রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। অভিযোগে জানানো হয়েছে, আইপিএস অফিসার জয়ন্ত কান্তের স্ত্রী স্মৃতি পাসওয়ান একজন বিজেপি নেত্রী। একজন পুলিশ পর্যবেক্ষকের কাজ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। পারিবারিক ভাবে জয়ন্তের রাজনৈতিক যোগসূত্র ভোটার ও অন্যান্য রাজনৈতিক দলের মনে পক্ষপাতের আশঙ্কা তৈরি করছে।
তৃণমূলের ৪ টি দাবি, ১. পুলিশ অবজার্ভার হিসেবে বাতিল করতে হবে জয়ন্তের নিয়োগ। ২. তাঁকে নির্বাচন সংক্রান্ত সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। ৩. তাঁর পরিবর্তে একজন সম্পূর্ণ নিরপেক্ষ অফিসারকে নিয়োগ করতে হবে। ৪. অবাধ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের