নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজোর আগেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় সুখবর। মাসিক সাম্মানিক ২ হাজার টাকা বাড়ানোর যে ঘোষণা বাজেটে করা হয়েছিল, এবার তা কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। নবান্নের নির্দেশ অনুযায়ী, ১লা আগস্ট থেকেই এই বর্ধিত সাম্মানিক কার্যকর হচ্ছে। ফলে এবার থেকে প্রতি মাসে ১০ হাজারের পরিবর্তে ১২ হাজার টাকা করে সাম্মানিক পাবেন সিভিক ভলান্টিয়াররা।
সিভিক ভলান্টিয়ারদের দীর্ঘদিনের বেতন বৃদ্ধির দাবিতে এবার বাস্তবায়নের পথে রাজ্য সরকার। বাজেটে মাসিক সাম্মানিক ২ হাজার টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণার পর এবার সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, ১ আগস্ট থেকে বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। অর্থাৎ, এতদিন মাসে ১০ হাজার টাকা করে সাম্মানিক পাওয়া সিভিক ভলান্টিয়াররা এবার থেকে পাবেন ১২ হাজার টাকা। স্বরাষ্ট্র দফতরের তরফে লিখিতভাবে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে বিষয়টি জানানো হয়েছে।
শুধু সিভিক ভলান্টিয়ার নয়, আরও কয়েকটি ক্ষেত্রে কর্মরতদের পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশের সাম্মানিকও মাসে ২ হাজার টাকা করে বাড়ানোর কথা জানানো হয়েছিল। একইভাবে এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু এবং প্রাণীমিত্রদের পারিশ্রমিকও ২ হাজার টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছে। আশাকর্মীদের কাজের স্বীকৃতি দেওয়ার কথাও জানিয়েছে সরকার। তাদের মাসিক সাম্মানিক ৫ হাজার টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ফলে বিভিন্ন স্তরে কাজ করা কর্মীদের আর্থিক সুরক্ষা বাড়ানোর দিকে সরকার নজর দিচ্ছে বলেই দাবি প্রশাসনের।
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের