নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - উন্নয়নের যুগে এখনও মেলেনি বিদ্যুতের আলো। অবশেষে সেই অপেক্ষার অবসান। প্রথমবার বিদ্যুতের আলো জ্বলল ছয়টি পরিবারে। আর বিদ্যুৎ পেয়ে খুশিতে আত্মহারা পরিবারের ছোট থেকে বড় সকলেই।ঘটনাটি জলপাইগুড়ি জেলার ঝাড় মাগুরমারি এলাকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে থাকত গোটা ধূপগুড়ি ব্লকের মাগুরমারি-১ গ্রাম পঞ্চায়েতের ঝাড় মাগুরমারি এলাকা। বিদ্যুতের আলো কবে তাদের ঘরে পৌঁছাবে, সেই অপেক্ষাতেই ছিলেন পরিবারের সদস্যরা। অবশেষে সেই অপেক্ষার অবসান। বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর যেন ছয়টি বাড়িতে অকাল দীপাবলি। আলো জ্বলে ওঠার মুহূর্তে পরিবারের সদস্যদের মুখে ফুটে ওঠে খুশির হাসি। বয়স্ক সদস্যদের অনেকেই ভেবেছিলেন, হয়তো জীবদ্দশায় আর ঘরে বিদ্যুতের আলো দেখতে পারবেন না। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হল।
পরিবারগুলির সদস্যের একজন অনিমা রায় বলেন, 'বিভিন্ন রাজনৈতিক ও অন্যান্য কারণে এতদিন বাড়িতে বিদ্যুৎ পৌঁছয়নি। অবশেষে রাজ্যে পালাবদলের পর বিদ্যুতের সুবিধা পেলাম। বিদ্যুৎ আসায় শুধু ঘরই আলোকিত হয়নি। উপকৃত হয়েছে পড়ুয়ারাও। এতদিন কেরোসিনের আলো কিংবা অন্ধকারের মধ্যে পড়াশোনা করতে হতো। এবার থেকে বিদ্যুতের আলোয় পড়াশোনা করতে পারবে। যোগাযোগের জন্য এখনও নেই পাকা রাস্তা। ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়।'
স্থানীয় বিজেপি বুথ সভাপতি লিটন ঘোষ জানান, ' আমি বহু বছর তাদের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। দীর্ঘ অপেক্ষার পর যেভাবে পরিবারগুলির ঘরে বিদ্যুৎ পৌঁছেছে, আগামী দিনে যোগাযোগ ব্যবস্থার সমস্যারও সমাধান হবে। রাস্তার ব্যবস্থা করার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।'
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের