নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অনড় রাজ্য সরকার। প্রশাসনের অন্দরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবার একযোগে চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হল। ধান-চাল বণ্টন, ত্রিপল সরবরাহ এবং বালি সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগে তাদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়।
২০২৩-২৪ অর্থবর্ষে ধান সংগ্রহ ও চাল সরবরাহ সংক্রান্ত একাধিক অসঙ্গতির অভিযোগ সামনে আসে। তদন্তে উঠে আসে, সরকারি ধানের বিপরীতে নির্ধারিত পরিমাণ চাল বিভিন্ন রাইস মিলের কাছ থেকে সংগ্রহই করা হয়নি। পাশাপাশি নজরদারির ক্ষেত্রে গুরুতর গাফিলতির অভিযোগও প্রমাণিত হয়েছে। সেই কারণেই খাদ্য দফতরের দুই আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুধু তাই নয়, এই অনিয়মে জড়িত থাকার অভিযোগে কয়েকটি রাইস মিলের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে, বিপর্যয় মোকাবিলা দফতরের অধীনে ত্রিপল বণ্টনে অনিয়ম এবং হিসাব সংক্রান্ত অসঙ্গতির অভিযোগে এক শীর্ষ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। তদন্তে সরকারি সম্পদের ব্যবহার ও বণ্টন নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে বলে জানা গেছে।
এছাড়াও বালি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে এক বিএলআরওর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তকারীদের দাবি, দায়িত্ব পালনের ক্ষেত্রে একাধিক নিয়মভঙ্গ এবং প্রশাসনিক অনিয়মের প্রমাণ মিলেছে। সেই কারণেই তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের