নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের প্রশাসনিক কাঠামোতে গতি আনতে এবং দক্ষ আধিকারিকদের দ্রুত শীর্ষস্তরে উন্নীত করতে বড় পদক্ষেপ নবান্নের। মন্ত্রীসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যেই নতুন নিয়ম কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর। এই সিদ্ধান্তের ফলে WBCS আধিকারিকদের পদোন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এল।
নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে WBCS আধিকারিকদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা সাব-ডিভিশনাল অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে নতুন বিধি কার্যকর করা হয়েছে। সংবিধানের ৩০৯ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল এই সংশোধনী অনুমোদন করেছেন। নতুন নিয়ম অনুযায়ী, কোনও WBCS আধিকারিক টানা ৫ বছর সন্তোষজনকভাবে দায়িত্ব পালন করলে তাকে এসডিএম বা এসডিও পদে পোস্টিংয়ের জন্য বিবেচনা করা যেতে পারে।
এই ৫ বছরের মধ্যে প্রবেশন পিরিয়ড এবং বিডিও বা সমমানের পদে কর্মরত থাকার সময়কালও অন্তর্ভুক্ত থাকবে। তবে এই পদোন্নতি স্বয়ংক্রিয়ভাবে হবে না। রাজ্যের প্রশাসনিক প্রয়োজন এবং সংশ্লিষ্ট পদে শূন্যপদের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। এই সংশোধনের ফলে আধিকারিকদের মধ্যে কর্মদক্ষতা বাড়বে এবং পদোন্নতির ক্ষেত্রে দীর্ঘ অপেক্ষার প্রবণতা কমবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের