নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ২০২৬ সালের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে দুই প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে জটিলতা ততই বাড়ছে। প্রকাশ্যে সভায় দাঁড়িয়ে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়েছে রাজনৈতিক মহলে। পাল্টা কড়া সুরেই জবাব দিয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।
স্থানীয় সূত্রের খবর , শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার খয়েরবুনি গ্রামে বিজেপির পরিবর্তন সভা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে মাইক হাতে নিয়ে সোনামুখী পঞ্চায়েত সমিতির বিজেপি নেতা কুন্তল কোনা তীব্র বিতর্কিত মন্তব্য করেন। তার এই মন্তব্যে রাজনৈতিক হাওয়া গরম হয়।
সোনামুখী পঞ্চায়েত সমিতির বিজেপি নেতা কুন্তল কোনা জানিয়েছেন, "তৃণমূল নেতারা বাড়িতে যদি SIR নিয়ে ভুল বোঝাতে আসে তাহলে সেই চোরদের ল্যাম্পপোস্টে বেঁধে আপাদমস্তক মারবেন। SIR একটি গণতান্ত্রিক পদ্ধতিতে এটা হচ্ছে এবং হবে। এলাকার কোন তৃণমূল নেতা বাড়িতে চোখ রাঙাতে এলে আপনারা ভয় পাবেন না। আপনারা সাহস নিয়ে ঝাঁটা জুতো নিয়ে তাদেরকে ঘর থেকে বার করবেন বাকিটা ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে"।
সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিবেন্দু সেন জানিয়েছেন, "আমরা এরকমও নোংরা কথায় বিশ্বাসী নই। আমরা উন্নয়নে বিশাসী। আমরা চাইলেই এদের ফুটানি বন্ধ করতে পারি কিন্তু আমাদের মমতা দিদি শিখিয়েছে মানুষের পাশে থেকে তাদের সঙ্গে কাজ করতে হবে। অযথা মিথ্যা অপপ্রচার করার চেষ্টা করলে তৃণমূল ছেড়ে কথা বলতো না কিন্তু আজকের দিনে মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে থেকে উন্নয়নের লড়াই করতে তৃণমূল ব্যস্ত।"
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের