নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাতের অন্ধকারে জুটমিলের পরিত্যক্ত সোফট্যাংক থেকে উদ্ধার হল কিশোরের মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হালিশহরে। নিহত পবন যাদব (১২)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পবন যাদব। বাবা-মা দুজনেই দিনমজুরির কাজ করে সংসার চালান। বুধবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর ফেরেনি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই উদ্বেগ বাড়ে পরিবারের মধ্যে। আশপাশের এলাকায় খুঁজাখুঁজি চললেও কোনও সন্ধান মেলেনি।

এরপর রাত প্রায় ৮টা নাগাদ পাশের পরিত্যক্ত হুকুমচাঁদ জুটমিলের সোফট্যাংকের মধ্যে পবনকে পড়ে থাকতে দেখেন এক যুবক। সঙ্গে সঙ্গে জানায় পরিবারের সদস্যদের। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কেউ কেউ ঘটনাটি খুন বলে দাবি করলেও প্রশাসনের প্রাথমিক অনুমান দুর্ঘটনাজনিত মৃত্যু।
স্থানীয় বাসিন্দা প্রকাশ সাউ জানান, 'আগে এখানে নিরাপত্তারক্ষী থাকত নিয়মিত নজরদারি চলত। এমনকি কোনও বাচ্চাও ঢুকতে গেলে তাকে আটকানো হতো। এখন আর কিছুই নেই। যে যখন খুশি ঢুকে পড়ছে। আমরা বড়রা তেমন যাই না, কিন্তু বাচ্চারা তো বোঝে না খেলতে খেলতে চলে যায়। অবিলম্বে কোম্পানির তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হোক'।
ওয়ার্ডের কাউন্সিলর অশোক যাদব জানান, 'এগুলো ইংরেজ আমলের তৈরি ট্যাংক। হয়তো বাচ্চাটি মলত্যাগের জন্য গিয়েছিল। অসাবধানতাবশত পা পিছলে পড়ে যায়। রাত প্রায় ১০টা নাগাদ আমি খবর পাই। এখানে কোনও ক্যামেরাও নেই। মিল কর্তৃপক্ষকে একাধিক ফোন করেও তাঁরা ধরছেন না। এটিকে ভেঙে বা কিছু করে একটা নিস্পত্তি করা দরকার। কারণ এলাকার কিছু যুবক লুকিয়ে এখানে গাঁজা ও মদ সেবন করে থাকে'।
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের