নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদে টাওয়ারে উঠে পড়লেন এক ব্যক্তি। ঘটোনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম বর্ধমানের অন্ডাল থানা রোড এলাকায়। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় পুলিশ। দীর্ঘ প্রচেষ্টা করার পর ওই ব্যক্তিকে নিরাপদে নিচে নামায় পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে খবর , রবিবার দুপুরে অন্ডালের থানা রোড এলাকায় একটি বেসরকারি সংস্থার টাওয়ারে উঠে জোরে জোরে চিৎকার করতে থাকেন লক্ষণ বাউরি নামে ওই ব্যক্তি। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘক্ষণ ধরে ওই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত তাকে নিরাপদে টাওয়ার থেকে নামিয়ে আনা হয়।
লক্ষণ বাউরিকে টাওয়ার থেকে নামিয়ে কারণ জিজ্ঞাসা করলে বলেন, ' আমার স্ত্রী আমাকে সব বিষয় সন্দেহ করে। মেয়ের বয়সী কারো সঙ্গে কথা বললেও সন্দেহ করে। তাহলে বলুন আমি কোথায় যাবো '।
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের