নিজস্ব প্রতিনিধি , হুগলী - ভোটের আগে ফের উত্তপ্ত হল পুরশুড়া। বিজেপির প্রচার মিছিলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আর এর জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
শুক্রবার পুরশুড়ার কেলেপাড়া এলাকায় ভারতীয় জনতা পার্টি প্রার্থী বিমান ঘোষকে নিয়ে প্রচার মিছিল চলাকালীন এই ঘটনা ঘটে। অভিযোগ, মিছিলটি তৃণমূলের এক স্থানীয় নেতার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দুপক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। যা মুহূর্তের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। বিজেপির অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মিছিলে তৃণমূল কর্মীরা হামলা চালায় এবং মহিলা কর্মী-সমর্থকদের উপরও আক্রমণ করা হয়।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালটা অভিযোগ করা হয়, বিজেপি কর্মীরাই লাঠি, ইঁট ও রড নিয়ে হামলা চালায় এবং তৃণমূলের কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও মারধর করা হয়। সংঘর্ষে দুপক্ষে মিলিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যা ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। পুরশুড়ার এই সংঘর্ষ নির্বাচনী পরিবেশে উদ্বেগ বাড়িয়েছে।
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের