নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বিধানসভা নির্বাচনের আগে ফের চর্চায় প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক নিয়োগ মামলা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চাকরি বহালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের একাংশ। শীর্ষ আদালতে দায়ের হয়েছে স্পেশাল লিভ পিটিশন। ফলে নতুন করে আইনি জটিলতার মুখে পড়ল বহুল আলোচিত এই নিয়োগ প্রক্রিয়া।
২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে প্রায় ৪২,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়। পরে সেই নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠে। ২০২৩ সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় এবং তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলে। এই রায়কে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে যায়।
বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখে। তাদের পর্যবেক্ষণ ছিল, যারা দীর্ঘ ৯ বছর কাজ করেছেন, তাদের পরিবার ও জীবিকার দিকটিও বিবেচনা করতে হবে। এবার সেই ডিভিশন বেঞ্চের রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে কিছু চাকরিপ্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের পক্ষ থেকে এসএলপি দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ফলে মামলার ভবিষ্যৎ আবারও শীর্ষ আদালতের হাতে।
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের