নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের কালীঘাট অভিযান ঘিরে রণক্ষেত্র চেহারা নিল হাজরা মোড়। মুখ্যমন্ত্রীর বাড়িমুখো মিছিল আটকে দিলে পুলিশের সঙ্গে কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পরে রাস্তায় বসেই অবস্থান বিক্ষোভে সামিল হন কর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের সদস্যরা হাজরা মোড়ে জমায়েত হন। তাদের দাবি, দীর্ঘদিন তাদের নানা সমস্যা, দাবি ও বকেয়া মজুরি নিয়ে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও প্রতিকার মেলেনি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির দিকে শান্তিপূর্ণ মিছিলের জন্য অভিযান শুরু করেন তারা। কিন্তু মিছিল এগোতেই পুলিশ ব্যারিকেড তৈরি করে পথ আটকে দেয়। কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।
মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়। পুলিশ রীতিমতো বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে। হুড়োহুড়ি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছায়।
মিছিল আটকে দেওয়া হলে কর্মীরা রাস্তার মাঝখানেই বসে অবস্থান শুরু করেন। স্লোগান তুলে তারা জানিয়ে দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে। ফলে কিছুক্ষণ ধরে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায় হাজরা মোড়ে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের