6a0eeadf06aec_image - 2026-05-21T042157.378
মে ২১, ২০২৬ দুপুর ০৪:৫২ IST

অভিষেককে হাই কোর্টের কড়া বার্তা , অনুমতি ছাড়া বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দিল হাইকোর্ট। আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না তিনি, পাশাপাশি তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশও দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে বিতর্কিত মন্তব্যের মামলায় বৃহস্পতিবার শুনানিতে অভিষেককে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে করা মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে মামলা খারিজের আবেদন নাকচ করে দেয় আদালত। বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, একজন তিনবারের সাংসদ হয়ে কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা সম্ভব। আদালতের পর্যবেক্ষণ, জননেতাদের বক্তব্যের ক্ষেত্রে সংযম ও দায়িত্ববোধ থাকা প্রয়োজন।

যদিও আপাতত ৩০ জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভিষেককে গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে বলা হয়েছে, পুলিশ যদি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে, তাহলে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে। তবে রক্ষাকবচের পাশাপাশি আদালত স্পষ্ট করে দিয়েছে, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে অভিষেককে।

শুনানির সময় অভিষেকের আইনজীবী ভার্চুয়াল হাজিরার অনুমতি চান। তার দাবি ছিল, তদন্তের নামে হেনস্তা করা হতে পারে। কিন্তু সেই আবেদন খারিজ করে বিচারপতি স্পষ্ট জানান, 'আইনের প্রক্রিয়া মেনেই হাজিরা দিতে হবে।' সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ হিসেবে আদালত জানিয়ে দিয়েছে, বিচারাধীন অবস্থায় আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

বিতর্ক পিছু ছাড়ছে না অভিষেকের! ক্যামাক স্ট্রিট কাণ্ডের তদন্তে লালবাজারের সায়েন্টিফিক উইং
আগস্ট ৩১, ২০২৬

ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ

ভুটানে বৃষ্টি নামতেই এবার হড়পা বানের আশঙ্কা বাংলায়! নেপালের আতঙ্ক ছড়াল আলিপুরদুয়ারের ৩ গ্রামে
আগস্ট ৩১, ২০২৬

বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ

মহিলারা ঘরেই থাকুন, বাইরে এলেই ধ্বংস! মুফতির মন্তব্যে কেরালায় তুমুল বিতর্ক
আগস্ট ৩১, ২০২৬

সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়

রাজ্য জয়েন্টে কাউন্সেলিং নিয়ে বড় সিদ্ধান্ত, ভর্তি পড়ুয়ারাও পাবেন নতুন সুযোগ
আগস্ট ৩১, ২০২৬

আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে

আগস্ট শেষ, ফয়সালা নেই , প্রতীকের লড়াইয়ে ফের কমিশনকে চিঠি মমতার
আগস্ট ৩১, ২০২৬

বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা

মুখে মদের গন্ধ, যন্ত্রে কম হিসাব ! পুজোর আগেই ব্রেথ অ্যানালাইজার নিয়ে বড় সিদ্ধান্ত লালবাজারের
আগস্ট ৩১, ২০২৬

মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে নতুন টানাপোড়েন , পাল্টা FIR কপি চাইল অভিষেক
আগস্ট ৩১, ২০২৬

মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের

চাকরিহারা যোগ্য শিক্ষকদের বড় স্বস্তি সুপ্রিম কোর্টে , ২০২৭ পর্যন্ত বহাল চাকরি
আগস্ট ৩১, ২০২৬

৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে

সল্টলেকের দূর্গাপুজোয় এবার নতুন উদ্যোগ ! দৃষ্টিহীনদের জীবনে ফিরবে আলোর উৎসব
আগস্ট ৩১, ২০২৬

পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ

সপ্তাহের শুরুতেই নিম্নচাপের চোখরাঙানি ! ভিজবে কলকাতা সহ একাধিক জেলা
আগস্ট ৩১, ২০২৬

দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া

ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের তলব, থানায় হাজিরা এড়ালেন ডেরেক
আগস্ট ৩১, ২০২৬

হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন

একই দোকানে ফের আগুন , শিয়ালদহ স্টেশনের ঘটনায় প্রশ্নের মুখে রেলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা
আগস্ট ৩১, ২০২৬

দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর

মেয়ের বিয়ের কথা গোপন , কন্যারত্নের টাকা চাইতেই বিপত্তি ! গ্রেফতার বাবা-সহ ৩
আগস্ট ৩১, ২০২৬

স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন

ব্যস্ত শিয়ালদহে খাবারের দোকানে আগুন, ঘন ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর
আগস্ট ৩১, ২০২৬

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন

মুখ্যমন্ত্রীর জনতার দরবারের আদলে এবার সরকারি দফতরও , সরাসরি আধিকারিকদের মুখোমুখি আমজনতা
আগস্ট ৩০, ২০২৬

অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের