নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের আগে ফের অস্বস্তিতে রাজ্য বিজেপি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার একই সুরে সরব হলেন দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। হিন্দি বলয়ের নেতাদের ভূমিকা নিয়ে তার বিস্ফোরক মন্তব্যে উত্তাল রাজনৈতিক মহল।
বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যেই যেমন দলীয় অন্দরে আলোড়ন পড়েছিল, এবার তথাগত রায়ের বক্তব্য তাতে আরও আগুন ঢেলেছে। বর্ষীয়ান এই নেতার দাবি, 'ভিনরাজ্যের নেতাদের দিয়ে চলবে না, এটা ঠিক কথা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি ও হিন্দি বলয়ের ভাবনা এক নয়। হিন্দি বলয়ের মানুষ জাতপাত দেখে ভোট দেন, কিন্তু বাংলায় মানুষ তা দেখে না।'
তিনি আরও স্পষ্ট বলেন, 'পশ্চিমবঙ্গে কৈলাস বিজয়বর্গীয়কে আনা ছিল বড় ভুল। ২০২১ সালে আমাদের জেতার কথা ছিল, কিন্তু ভুল কৌশলের মাশুল দিতে হয়েছে।' তার মতে, বাংলার রাজনীতি বুঝতে না পারার পাশাপাশি ব্যক্তিগত স্বার্থও ব্যর্থতার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তথাগত রায় লিখেছেন,'অবাঙালি নেতা মানেই অযোগ্য নয়। আমি ত্রিপুরার রাজ্যপাল থাকাকালীন দেখেছি, মহারাষ্ট্রের সুনীল দেওধর কীভাবে শূন্য থেকে বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন। কিন্তু বাংলায় ২০২১-এ জেতার খেলা হারিয়ে দিয়েছিল মধ্যপ্রদেশ থেকে আসা কৈলাস বিজয়বর্গীয়র দলবল এবং কিছু বুদ্ধিহীন বাঙালি চ্যালা। শুধু রাজনীতি না বোঝা নয়, আরও জঘন্য কারণ, কামিনী-কাঞ্চনের লোভ।'
অন্যদিকে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগের মন্তব্যও একই সুরে প্রতিধ্বনিত হয়েছে। তিনি বলেছিলেন, 'হিন্দি বলয় থেকে নেতা এনে বাংলায় ভোট করানো যাবে না। বাংলার মেজাজ ও হাবভাব একেবারে আলাদা।' এই ধারাবাহিক মন্তব্যে কার্যত ঘরে-বাইরে চাপের মুখে বিজেপি। একদিকে ভোটের আগে সাংগঠনিক প্রস্তুতি, অন্যদিকে দলীয় নেতাদের পারস্পরিক সমালোচনায় অস্বস্তি তীব্র হচ্ছে রাজ্য নেতৃত্বের মধ্যে।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের