নিজস্ব প্রতিনিধি , থানে - কোটি টাকা দেখার ভাগ্য কজনেরই বা হয়। সেখানে অটোচালক বাবার কলেজ পড়ুয়ার মেয়ের অ্যাকাউন্ট থেকে কোটি টাকা লেনদেনের অভিযোগ। নিজেই থানায় অভিযোগ দায়ের করলেন তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি মহারাষ্ট্রের থানের। কলেজ পড়ুয়ার নাম নিধি তিওয়ারি। বাবা পেশায় অটোচালক। তার অভিযোগ , বেসরকারি ব্যাঙ্কে কর্মরত এক বন্ধু তাকে একটি অ্যাকাউন্ট খুলতে সাহায্য করার প্রস্তাব দিয়েছিলেন। কিছু টাকা দিয়ে তাঁকে সাহায্যও করেছিলেন। এরপর পাসবই চেক করতে গিয়ে নিধি জানতে পারেন, তার অজান্তেই লেনদেনের জন্য অ্যাকাউন্টটি ব্যবহার করা হচ্ছে।
এরপর বন্ধুকে সবটা জানালে তিনি আশ্বাস দেন ভয় নেই। পরে নিধি জানতে পারেন , উত্তরাখণ্ডের একটি সাইবার অপরাধের তদন্তে নেমে তার নামে থাকা বেশ কিছু অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই পুলিশের কাছে গিয়ে সব কথা জানান। দেরি না করে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিধি জানিয়েছেন , "আমি যখন চেক করি, তখন দেখতে পাই যে বিভিন্ন ব্যাঙ্কে আমার নামে একাধিক অ্যাকাউন্ট খোলা। শুধুমাত্র একটি অ্যাকাউন্টেই লেনদেনের পরিমাণ ১০ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। কিন্তু মোট লেনদেনের পরিমাণ ২.৬ কোটি টাকা।"
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের