নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোনারপুরে হামলার ঘটনার রেশ এখনও কাটেনি। ডিম, ইটের টুকরো ও হেনস্তার ঘটনার পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে ভর্তি করার চেষ্টা হলেও চিকিৎসকদের পরামর্শে আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে। আর তার শারীরিক অবস্থার খোঁজ নিতে রবিবার বিকেলে পায়ে হেঁটেই অভিষেকের বাড়িতে পৌঁছে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার সোনারপুরে নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নজিরবিহীন বিক্ষোভ ও হামলার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তাকে লক্ষ্য করে ডিম ও ইটের টুকরো ছোড়া হয়। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নিরাপত্তারক্ষীদের সহায়তায় তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে আনা হয় এবং পরে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, গুরুতর কোনও শারীরিক আঘাত নেই। ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি।
তবে ঘটনার ধকল এবং শারীরিক অস্বস্তির কারণে বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তৃণমূল সাংসদকে। রবিবার সকালেও বমি বমি ভাব এবং শারীরিক দুর্বলতায় ভুগছিলেন অভিষেক। তার চিকিৎসার জন্য দুই চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে। চলছে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।
এদিকে, অভিষেকের শারীরিক অবস্থার উপর নিবিড় নজর রাখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে হাসপাতাল থেকে ফেরার পরও দীর্ঘ সময় তার পাশে ছিলেন তিনি। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবন থেকে হেঁটেই অভিষেকের বাড়িতে পৌঁছে যান মমতা। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সাংসদের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের