নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অসুস্থ হয়ে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলের পাশাপাশি অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিনার পার্কের বাসভবন থেকে সরাসরি বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়-সহ আরও কয়েকজন। হাসপাতালে গিয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন শুভেন্দু অধিকারী। তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের কাছ থেকেও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন।
পরে হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'উনি বাংলার সম্পদ। তার সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনও সম্পর্ক নেই। তবে বাংলায় রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠায় তার অবদান গুরুত্বপূর্ণ। ছোট একটি অস্ত্রোপচার হয়েছে, এখন তিনি ভালো আছেন।' বয়সের ভার ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে সক্রিয় প্রচার করেন এবং একাধিক জনসভা ও রোড শো-তে অংশ নেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরও শুভেন্দু অধিকারী তার নিউটাউনের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেছিলেন। এবার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়েই তাকে দেখতে ছুটে যান তিনি।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের