নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। সম্প্রতি দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে হাওড়া স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। অপারেশন সতর্ক নামে অভিযান চালাচ্ছেন আরপিএফ জওয়ান সহ জিআরপির কর্মীরা। এর ফলে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। এই বিপুল পরিমাণ টাকার কোনও নথি দেখতে না পাওয়ায় নগদ-সহ সেই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, অপারেশন সতর্কের অধীনে আরপিএফ জওয়ানরা হাওড়া স্টেশন থেকে প্রচুর নগদ টাকা উদ্ধার করে। সোমবার সকালে হাওড়া স্টেশনে কর্তব্যরত আরপিএফ জওয়ানরা এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে। ওই ব্যক্তির থেকে তার ব্যাগ দেখতে চাইলে প্রথমে সে রাজি হয়না। পরে আরপিএফের চাপে ব্যাগ দেখালে নগদ ৩৭ লক্ষ ৬৪ হাজার টাকা উদ্ধার হয়। এই টাকার সাপেক্ষে তাকে কাগজপত্র চাওয়া হলে ওই ব্যক্তি কোন কাগজপত্র দেখাতে পারেনা। ওই ব্যক্তির নাম টুনু কুমার যাদব। অভিযুক্ত বালির রাজচন্দ্রপুরের বাসিন্দা।
তদন্তকারীদের পক্ষ থেকে জানিয়েছেন, " কীভাবে তার কাছে এত টাকা এল? সেই বিষয়ে কোনও বৈধ নথি দেখাতে পারেনি ওই ব্যক্তি। তাই আমরা তাকে গ্রেফতার করি। ওই ব্যক্তির কি উদ্দেশ্য ছিল ? কেন এসেছিল সে এখানে সেই পুরো বিষয়টা আমরা তদন্ত করছি।"
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের