নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির পরোক্ষ প্রভাব এবার সৈকত শহর দীঘার জগন্নাথ মন্দিরেও। বাণিজ্যিক রান্নার গ্যাসের তীব্র সংকটের কারণে ভক্তদের অন্নপ্রসাদ পরিবেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঘটনায় উদ্বেগ ও হতাশা ছড়িয়েছে দূরদূরান্ত থেকে আগত ভক্তদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে , ২০২৫ সালে পুরীর মন্দিরের প্রতিরূপ হিসেবে এই ধর্মীয় স্থাপনাটি গড়ে তোলা হয়। প্রথাগত ওড়িয়া বা কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরে প্রতিদিনই উপচে পড়া ভিড় থাকে দর্শনার্থীদের। নিয়মিত প্রায় ৩০০০ পুণ্যার্থীর জন্য প্রসাদের ব্যবস্থাও করা হয়। তবে সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় সেই রান্না চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। কর্তৃপক্ষের দাবি, জ্বালানির জোগান কমে যাওয়ায় নির্ধারিত পরিমাণে প্রসাদ তৈরি করা সম্ভব হচ্ছে না।

দর্শনার্থী বৈশাখী রায় বলেন, 'জগন্নাথ মন্দিরের প্রসাদ গ্রহণ করা একটি বড় ধর্মীয় অনুভূতির বিষয়। জ্বালানি সমস্যার কারণে যদি সেই ব্যবস্থায় প্রভাব পড়ে, তাহলে অসংখ্য ভক্তের আবেগে আঘাত লাগবে। তবে পরিস্থিতি খারাপ হলে সত্যিই কারও কিছু করার থাকে না। আমরা চাই দ্রুত সব স্বাভাবিক হয়ে যাক'।
মন্দিরের এক কর্তা জানান, 'আগে যে সংখ্যায় সিলিন্ডার পেতাম এখন তার তুলনায় অনেক কম আসছে। এই মুহূর্তে প্রায় ৭৫০ মানুষের খাবারের আয়োজন করা সম্ভব হচ্ছে। ভগবানের ভোগ বজায় রাখাই আমাদের প্রধান দায়িত্ব। নির্দেশ রয়েছে মন্দিরের ১০ কিলোমিটার এলাকায় কেউ যেন অভুক্ত অবস্থায় না থাকে। সেই কারণে প্রতিদিন বিকেলে প্রসাদ দেওয়ার ব্যবস্থা রাখা হয়। আমরা প্রার্থনা করি যুদ্ধ দ্রুত শেষ হোক এবং পরিবেশ আবার স্বাভাবিক হয়ে উঠুক'।
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের