নিজস্ব প্রতিনিধি , হাওড়া - বাংলার ভোটের আবহে ফের জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে তার ভাষণ ঘিরে জল্পনা তুঙ্গে। অতীতের অভিজ্ঞতার কথা তুলে আগাম সতর্কবার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে, মোদিকে কটাক্ষ করেন মমতা।
প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। নোটবন্দি ও লকডাউনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অতীতে এমন ভাষণ থেকেই ঘোষণা করেছিলেন মোদি, ফলে স্বাভাবিকভাবেই দেশজুড়ে তৈরি হয়েছে কৌতূহল ও উদ্বেগ। এই পরিস্থিতিতে নির্বাচনী মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, ' আজকে শুনছি বাবু আবার সাড়ে আটটায় ভাষণ দেবেন। ওনার ভাষণ মানেই তো জুমলা। ওই ভাষণ শুনে রেশন পাবেন না।'
মমতা আরও বলেন, ' এ বার হবে দুরন্ত খেলা। আমরা যা বলি, ভোটের আগেই করি। যুবসাথী, ২৫ শতাংশ ডিএ দিয়েছি। বাজেটে যা বলেছি, ৪ শতাংশ দেব। চাকরি করে দেব বলেছি। একটা গ্যাংম্যানও নিয়োগ করোনি তোমরা। কাল হেরে বাবুর খুব দুঃখ হয়েছে। আজ তিনি ভাষণ দেবেন।'
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের